ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৩,  11:20 AM

news image

গোপালগঞ্জে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই স্কুলশিক্ষক বাদল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন,

সদর উপজেলা মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া থেকে মোটরসাইকেলে করে স্কুলের দিকে যাচ্ছিলেন শিক্ষক বাদল বিশ্বাস। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ওই শিক্ষক ৩০ থেকে ৪০ ফুট দূরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ খবর পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। স্বজনদের কান্নায় কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম