ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২২,  3:05 PM

news image

গোপালগঞ্জের সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম