ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে সাজ সাজ রব জেলাজুড়ে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। দুই দিনের এই সফরে তার সঙ্গে আছেন পরিবার ও নতুন মন্ত্রীসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে এলাহি মিনা জানিয়েছেন, বেলা বারোটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জে এটিই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ জেলা। স্থানীয় নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম