ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৩,  10:56 AM

news image

দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। এই সফরে তিনি দিঘলিয়ার নগরঘাটে তাঁর মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কেনা পাটের গোডাউন পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। এ ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত সফরে শুক্রবার খুলনায় আসবেন। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, পাকিস্তান আমলে দিঘলিয়ার নগরঘাট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি জমি কেনা ছিল। জমির পরিমান ১ একর ৪৪ শতক (৪ বিঘা)। এই জমিতে একটি পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর আছে। এই জমিটি সে সময় বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন। পাটের গোডাউনসহ এই জমি পরিদর্শন করতে সেখানে যাবেন প্রধানমন্ত্রী। এর পর সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাতযাপন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম