ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  1:54 PM

news image

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানা বিহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে এতো বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে গৃহসহ জমিদান বিশ্বে অনন্য নজির বলে উল্লেখ করেন তিনি। আজ (মঙ্গলবার) সাপাহার উপজেলার অমরপুর আশ্রায়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা ” প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে।একারনে ঈদের আগে গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এদেশ একদিন সোনার বাংলায় পরিনত হবে বলে জানান তিনি। উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে নওগাঁ জেলায় ৫৪০টি গৃহহীন পরিবার গৃহ ও জমি পাচ্ছেন। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এ কার্যক্রমের আওতায় সাপহার উপজেলায় প্রথম পর্যায়ে ১২০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৬০টিসহ মোট ২২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম