ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গৃহবন্দি স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ ইমরান খানের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৪,  4:44 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, তার স্ত্রী বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানো হয়েছিল। একাধিক মামলায় জেলবন্দি ইমরান মঙ্গলবার এই অভিযোগ করেন। তোষাখানা মামলায় বুশরাকে তার ব্যক্তিগত বাসভবনে বন্দি করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ইমরান খানের। পরে ওই বাসভবনটি একটি সাব-জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাকিস্তান সরকার। এখনও সেখানেই বন্দি আছেন বুশরা।  ইমরান খান মঙ্গলবার আদিয়ালা জেলে একটি মামলার শুনানির সময় জানান, তার স্ত্রীর ত্বক এবং জিহ্বায় এখনও বিষের পার্শ্বপ্রতিক্রিয়ার চিহ্ন রয়েছে। বিচারক নাসির জাভেদ রানার উদ্দেশে ইমরান বলেন, “আমার স্ত্রীর যদি কোনও ক্ষতি হয়, তার জন্য পাকিস্তান সেনাপ্রধান (জেনারেল আসিম মুনির) এবং তার বাহিনীকে দায়ী করা উচিত। কারণ তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন।” প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং বুশরার ১৪ বছরের জেলের সাজা দিয়েছিল। সোমবার সেই সাজা কার্যকরের উপর স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তা নিয়েই মঙ্গলবার বিশেষ শুনানি ছিল আদিয়ালা জেলের বিশেষ আদালতে। সূত্র: দ্য নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম