ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে ‘তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে’ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি ইরানিদের মতোই ইরানে থাকা বাংলাদেশিদের গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মুন্সীগঞ্জের চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত দপ্তর পুনর্বণ্টন : ৮ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

গৃহবধূর ভিডিও ধারণ করে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২৩,  1:51 PM

news image

বাথরুমে থাকা অবস্থায় গোপনে গৃহবধূর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল দুই বন্ধু। আপত্তিকর কাজে রাজি না হওয়ায় আড়াই বছরের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধুকে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করে তারা। সম্প্রতি মাদারীপুর থেকে জরুরি সেবা ৯৯৯ এ এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ফোন পায় পুলিশ। মাদারীপুরের এই ঘটনায় জড়িত বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূর অভিযোগ, মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া থাকেন তিনি। গত শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘরের লোকজন আত্মীয়ের বাড়িতে যায়। আড়াই বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান গৃহবধু। এ সময় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। পরে বাথরুমে থাকা অবস্থায় গৃহবধুর আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম। এরপর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত দুজন। একপর্যায়ে শারীরিক সম্পর্ক করতে প্রস্তাব দেয়া হয় গৃহবধূকে। এতে রাজি না হলে তার সন্তানকে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ সময় কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে দুজনই চলে যান। এরপর রোববার (১০ ডিসেম্বর) রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে আবারও ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম। আবারও শারীরিক সম্পর্ক করতে চাপ দিলে কৌশলে গৃহবধূ জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। জব্দ করা হয় ভিডিও ধারণকৃত মোবাইল ফোন। এরপর নির্যাতিতাকে রোববার রাতে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। নির্যাতিতার স্বামী বলেন, আমার স্ত্রীকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম দলবদ্ধ ধর্ষণ করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, এই ঘটনায় সদর মডেল থানায় দুজনের নামে মামলা করেছে ভুক্তিভোগীর পরিবার। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে। জব্দ হওয়া মোবাইলটি পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম