ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কাউন্সিলর আটক

#

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  9:04 PM

news image

ছবি : সংগৃহীত 

ফয়জুল ইসলামঃ সাভারে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকারকে (৪৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই কাউন্সিলরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়ার ভাওয়ালিয়াপাড়া এলাকায় ভুক্তভোগীর বাড়ি থেকে ওই কাউন্সিলরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃত মাহফুজ সরকার মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল ৭ নং ওয়ার্ডের মৃত মোজাম্মেল হকের ছেলে।সে সিংগাইর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিল। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়,ভাওয়ালিয়াপাড়া এলাকার ওই গৃহবধুর সাথে সম্প্রতি পরিচয় হয় সিংগাইর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজের। পরে গতকাল রাতে ওই গৃহবধুর ডাকে কাউন্সিলর মাহফুজ তার ভাড়া বাসায় আসেন। এসময় কয়েকজন ব্যক্তি ঘরের দরজা আটকিয়ে লোকজনকে খবর দিলে পরে তারা ঘরে এসে ওই কাউন্সিলকে দেখতে পায়।পরে ওই গৃহবধূর স্বামী এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই কাউন্সিল’র কে আটক করা হয়েছে।ভুক্তভোগী ওই গৃহবধূ একটি মামলা দায়ের করেছে। এর ভিত্তিতে আটককৃত কাউন্সিলরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম