ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

গৃহকর্মীকে ধর্ষণ, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৫,  5:30 PM

news image

ভারতের কর্ণাটকের একটি আদালত গৃহকর্মীকে ধর্ষণের দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও প্রাক্তন এমপি প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। শনিবার (২ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়। এর আগে আদালত তাকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে। ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ সামনে আসে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি আদালতে শাস্তি কমানোর অনুরোধ জানালেও বিচারক তা নাকচ করেন। ২০২৪ সালের এপ্রিল মাসে ভিডিও ফাঁসের পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশ ছাড়েন। পরে জার্মানি থেকে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণ ও একটি যৌন হয়রানির মামলা চলমান। সূত্র: বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম