ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

গুলিস্তান থেকে গ্রেপ্তার ৮ নারীসহ ৫৫ জন কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪,  10:43 AM

news image

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করার সময় গ্রেফতার ৫৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে অন্তত আটজন নারী রয়েছেন। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত রবিবার গুলিস্তানের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পল্টন থানা–পুলিশ ৪২ জন এবং শাহবাগ থানা–পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।  সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষ থেকে প্রত্যেকের জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম