ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গুলিস্তানে ১১৭ চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৬,  4:56 PM

news image

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। উদ্ধার করা মোবাইল ও আনুষঙ্গিক সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১২ হাজার টাকা। রবিবার (১২ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।  তিনি জানান, রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. জহুরুল ইসলাম (৩৮)। শনিবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ১১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জারসহ একজন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি টিম। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মোবাইল স্বল্পমূল্যে কিনে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম