ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় এক কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  1:51 PM

news image

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছেন চালক। শনিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে গুলিস্তানের পূর্ব পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন জাহাঙ্গীর মাতব্বর । তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের মৃত ইফাজ উদ্দিন মাতব্বরের ছেলে। দুই ভাই বোনের মধ্যে বড় ছিলেন। স্ত্রীর রূপালী আক্তার ও চার মেয়েকে নিয়ে গ্রামেই থাকতেন। পেশায় কৃষক। নিহতের ভাগ্নে মো. মনির জানান, মামার (জাহাঙ্গীর) শ্যালক শাকিল বিদেশ যাবেন। তার মেডিক্যাল টেস্ট করানোর জন্য শুক্রবার তারা গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর পুরান ঢাকার সাত রওজায় মনিরের বাসায় থাকেন। আজ (২ জুলাই) সকালে শ্যালকসহ ভায়রা ও ভাগ্নেকে নিয়ে ফকিরাপুল যাচ্ছিলেন। গুলিস্তানে নেমে রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় দুটি বাস রেষারেষি করছিল। তখন অন্যরা পার হয়ে গেলেও জাহাঙ্গীরকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে, পল্টন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, গুলিস্তান পার্টি অফিসের পূর্ব পাশের রাস্তায় মঞ্জিল পরিবহন একটি বাস পথচারী জাহাঙ্গীরকে চাপা দিয়ে আইল্যান্ডের উঠে যায়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম