ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গুলিস্তানে বিস্ফোরণ: তদন্তে ৪ সদস্যের কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  12:10 PM

news image

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় কথা বলা হয়েছে। এদিকে বুধবার সকাল ৯টার পর দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি)। এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত হয়। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত ১৬টি মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।  উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম