ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও নিখোঁজ ৩ জন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  12:15 PM

news image

ঢাকার সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে প‌রিবার। বুধবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর উজ্জ্বল কুমার হালদার সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নি‌খোঁজ র‌য়ে‌ছে। তি‌নি বলেন, মঙ্গলবার রাতে স্বজনরা পাঁচজন নিখোঁজ থাকার দাবি করে। পরে দুইজনের খোঁজ পাওয়া গেছে। এখনও যে তিনজন নি‌খোঁজ আছেন তারা হলেন- মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (সেলিম) ও রবিন হোসেন। সহকারী কমিশনার (ভূমি) বলেন, এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়ে‌ছে। বর্তমানে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বি‌ভিন্ন ওয়ার্ডে চি‌কিৎসাধীন। বার্ন ইউ‌নিটে চিকিৎসাধীন ১১ জন। যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তারা হলেন, আলামিন, মুনসুর, আবু বক্কর সিদ্দিক, রাহাত, ওবায়দুল হাসান বাবুল, নাজমুল হোসেন, নুরুল ইসলাম, হৃদয়, নদী, আকুতি বেগম আছিয়া, মাইনুদ্দিন, মমিনুল, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম সিয়াম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম