ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গুলিস্তানে দুই বাসের চাপায় নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  3:02 PM

news image

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে ওই নারীর মৃত্যু হয়। দক্ষিণ কেরানীগঞ্জের আইন্টার গ্রামের লাল মিয়ার স্ত্রী হালিমা। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহত হালিমার জামাতা আতিকুর রহমান জনি জানান, হালিমা বেগম ডায়াবেটিসের রোগী। নিয়মিত তিনি শাহবাগের বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। সোমবার সকালে তিনি বাসা থেকে একাই হাসপাতালের উদ্দেশে বের হন। এর কিছুক্ষণ পরই তারা খবর পান, গুলিস্তানে দুই বাসের চাপায় আহত হয়েছেন তিনি। পরে হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। হালিমা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. লিটন জানান, গুলিস্তান পাতাল মার্কেটের উপরে রাস্তায় আহত অবস্থায় পড়েছিলেন ওই নারী। তখন ট্রাফিক সার্জেন্ট তার মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে দেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহটি মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম