ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গুলিস্তানে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৩,  10:45 AM

news image

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত এবং দুই আরোহী আহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রাসেলের (১৮) বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. সিরাজ। তাদের হাসপাতাল নিয়ে যাওয়া শাহ আলী ইমন জানান, তারা মিরপুর পল্লবী বাউলিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তারা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে যান তেহারি খেতে। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তার পেছনে বসে ছিলেন মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক কোনোরকম ব্রেক না করে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে ৩ জনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশ তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম