ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গুলশান অগ্নিদগ্ধ এক নারীর অবস্থা আশঙ্কাজনক

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  10:33 AM

news image

গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন তিনজন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে শামা রহমান নামের একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আগুন লাগার পর বহুতল ভবন থেকে ওই নারী ছাদ থেকে লাফিয়ে পড়েন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে গুলশানে লাগা আগুনে দগ্ধ হন এই তিনজন। তাদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। আহতদের মধ্যে শামা রহমান নামের ওই নারীর শ্বাসনালি পুড়ে গেছে। বাকি দু’জন ঝুঁকিমুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আশঙ্কাজনক ওই নারীর চিকিৎসায় আজই একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান দুই নম্বর এলাকার ১২ তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুন থেকে রক্ষা পেতে ভবনের বাসিন্দাদের অনেকেই আশ্রয় নেন ছাদে। বড় মই দিয়ে কয়েকজনকে উদ্ধারও করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে উপরের ফ্লোরগুলোতেও । আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ১৬টি ইউনিট যোগ দেয়। সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। দ্রুত উদ্ধার কাজে অংশ নেন তারা। মোট ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এত দীর্ঘ সময় লাগার পেছনে উৎসুক জনতার ভিড়কেই দায়ী করেছেন ফায়ার সার্ভিস, মেয়র এবং নৌবাহিনীর কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম