ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৪,  10:46 AM

news image

রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশেরই আরেক সদস্য নিহতের ঘটনা ঘটেছে। এসময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। শনিবার (৮ জুন) রাত ১২ টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনী দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মো. মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ। প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকর্মী হাসান আহমেদ বলেন, আমরা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলাম। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখি। এতে আমাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। তবে কি নিয়ে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিক বুঝতে পারিনি। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, 'সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারি আহত হয়েছে বলে শুনেছি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম