ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক ১০

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৪,  8:02 PM

news image

রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার নামে একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার মধ্যরাতে ফাইন্যান্স স্কয়ার ভবনে বেশ কয়েকজন ডাকাত প্রবেশ করেছে জেনে ভবন ঘিরে ফেলে স্থানীয়রা। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মাসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে কিছু দুষ্কৃতকারী দুটি গাড়ি ও বেশ কয়েকটি বাইক নিয়ে ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে ঢুকে পড়ে। ডাকাত সন্দেহের এই দলটি মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তাকর্মীরা হাতমুখ বেঁধে ফেলে। পরে স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ আসলে ঘটনাস্থল থেকে দ্রুতই পালিয়ে যায়। এ বিষয়ে গুলশান থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় গুলশান থানা পুলিশ। ঘর রাস্তা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম