ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

গুরুদাসপুরে নদীতে নিখোঁজ ইমানের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২২,  2:08 PM

news image

নাটোরের গুরুদাসপুরে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর ইমান আলীর (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। শনিবার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমান আলী উপজেলার যাগেন্দ্রনগর গ্রামের মৃত খয়ের আলী মোল্লার ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, শুক্রবার (০৫ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার যোগেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীর শাখা নদীতে সাঁতরে পার হতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন মো. ইমান আলী। তাকে উদ্ধারে নৌ পুলিশ, রাজশাহী থেকে একদল ডুবুরী, থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে তারা বিকেল ৩টা থেকে যৌথভাবে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালান।

কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর অভিযান স্থগিত করে শনিবার ফের উদ্ধার কাজ শুরু করা হয়। অবশেষে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, আত্রাই নদীর শাখা নদীটি পার হওয়ার জন্য কোনো নৌকা না পেয়ে সাঁতরে পার হওয়া শুরু করেন তিনি। সে সময় তার হতে একটি ব্যাগ ও সেন্ডেল ছিল। পরে নদীর মাঝখানে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ শুরু করেছিলেন। কিন্তু তার সন্ধান না পেয়ে বিষয়টি পর্যবেক্ষন শেষে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। শুক্রবার রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম