ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৫,  11:43 AM

news image

দেশে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশ জেলের সবুজ একটি এসি প্রিজন ভ্যানে এই সেনা কর্মকর্তাদের আনা হয়। সেনা কর্মকর্তাদের আনা উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে দেখা যায়, নিরাপত্তার অংশ হিসেবে ট্রাইব্যুনাল-সংলগ্ন হাইকোর্টের মূল ফটকের সামনে সেনাসদস্যরা অবস্থান করছেন। সেখানে পুলিশেরও অবস্থান দেখা যায়। ট্রাইব্যুনালের মূল ফটকের কাছে বিজিবি ও র‍্যাব সদস্যরা অবস্থান করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ১০ সেনা কর্মকর্তা। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলার সাত আসামি পলাতক। আজ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম