ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারন বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের, বাড়ছে উত্তেজনা মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় কক্সবাজারে বন্যার ভয়াবহতা: রোহিঙ্গাসহ নিহত ৩২, ক্ষতিগ্রস্ত ১৬১৩ বসতবাড়ি

গুজবের ব্যাপারে ডিসিদের সর্তক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩,  4:05 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব থেকে ডিসিদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, যেসব মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো খুঁজে বের করা হবে। কোন কোন মাধ্যম বেশি ব্যবহার হয় এসব গুজব ছড়ানোর কাজে, তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। তিনি বলেন, দেশের উন্নয়নে সরকার ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হয়। তাই, আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না। তথ্যমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন; সরকার নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম