ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

#

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  2:37 PM

news image

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক্রমে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হলো। গুচ্ছের সর্বশেষ মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ হয়েছে গত মঙ্গলবার (৩ সেপ্টেস্বর)। এর আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রয়োজনে যেকোনো ধরনের মাইগ্রেশন স্টপ ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এরপর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে। তবে নতুন বিজ্ঞপ্তিতে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হলো। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম