ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

গুচ্ছের 'সি' ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৯.৪৫

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  9:01 PM

news image

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সি ইউনিটের (বাণিজ্যিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৯ দশমিক ৪৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। মঙ্গলবার গুচ্ছ ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) সি ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সর্বোচ্চ ৮৬ দশমিক ৭৫ মার্ক পেয়ে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ঈষিকা জান্নাত প্রথম হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষার যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বাণিজ্য অনুষদে মোট আবেদন পড়েছে ৪২ হাজার ১৮০ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৩৯ হাজার ৭৩ জন, আর অনুপস্থিত ছিল তিন হাজার ১০৭ জন। এই ইউনিটে পাসের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। আর ফেল করেছে  ৪০ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণ করে তিনি বলেন, পরীক্ষায় ৮০ নম্বরের উপরে পেয়েছে ২৬ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছে ১৬৩ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে ৫৭৯ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছে এক হাজার ৪৮৫ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে তিন হাজার ১৩৯ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছে পাঁচ হাজার ৪৮৫ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছে আট হাজার ২৬৮ জন, ৪৫  নম্বরের উপরে পেয়েছে ১১ হাজার ৩৯৩ জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ১৪ হাজার ৯২৮ জন, ৩৫ নম্বরের উপরে পেয়েছে ১৮ হাজার ৮৯৪ জন এবং পাস মার্ক ৩০-এর উপরে পেয়েছে ২৩ হাজার ২২৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম