ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গুগল ম্যাপে স্বপ্নের পদ্মা সেতু

#

আইটি ডেস্ক

২৫ জুন, ২০২২,  10:26 AM

news image

চলাচলের জন্য প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। উদ্বোধনের আগে থেকেই ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম গুগল ম্যাপসে দেখা যাচ্ছে পদ্মা সেতু। ম্যাপসে সার্চ করলেই সেতুর অবস্থান দেখা যাচ্ছে। মিলছে স্যাটেলাইট ভিউও। গুগল ম্যাপসে ডেস্টিনেশনে সার্চ করলে দেখাচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়িযোগে যেতে সোয়া এক ঘণ্টার মতো সময় লাগবে। যখন সেতুর অবকাঠামো ছিল না, তখন শুধু দুই প্রান্তের ঘাট পর্যন্ত সড়ক দেখা যেত। এখন সেতু দুই পাড়ের সড়ককে সংযুক্ত করেছে। ম্যাপসেও তা দেখাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ পদ্মা সেতু উদ্বোধন করবেন, যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিটে নির্মিত ট্রাসের এই সেতুর ওপরের স্তরে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরে একক রেলপথ। সেতুটি নির্মাণের মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। সেতুটির জমকালো উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ করে যোগাযোগের সরাসরি সুবিধা লাভ করবে এমন দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম