ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

গীতিকবি-সাংবাদিক ওমর ফারুক আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২২,  2:00 PM

news image

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় নরসিংদী থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, তিনি বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। বর্তমানে নিউজজিটোয়েন্টিফোর.কম নামক একটি অনলাইন পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে কাজ করেছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে। সাংবাদিক বিশালের চাচাতো ভাই মামুন জানান, এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তিনি। তাদের মোটরসাইকেলটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, তিনি সাংবাদিকতার পাশাপাশি সঙ্গিতের সঙ্গে যুক্ত ছিলেন। কবি ও গীতিকার হিসেবে বেশ ব্যাপক সুনাম অর্জন করেছিলেন বিশাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম