ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২ সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭ লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৩ জন দেশের চার জেলায় বন্যার আভাস

গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট প্যালেসের কাছে গোলাগুলি

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:56 AM

news image

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের রাজধানী বিসাউয়ের প্রেসিডেন্ট প্যালেসের কাছে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সরকারি প্যালেসের চারদিক ঘিরে ফেলে সশস্ত্র লোকজন। ধারণা করা হচ্ছে, সে সময় প্রেসিডেন্ট এমবালো এবং প্রধানমন্ত্রী নুনো গোমস নাবিয়াম মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন।

এই ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গোলাগুলিতে সরকারি প্যালেসের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি বিমানবন্দরের খুব কাছেই অবস্থিত। অনেক সরকারি কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে এমবালো মঙ্গলবার শেষের দিকে জানিয়েছেন যে, গণতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যর্থ হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। তিনি আরও জানায়, এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম