ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে পুলিশকে টাকা কামনার সুযোগ করে দিয়েছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২১,  3:09 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ বা মৌলবাদ নেই, সব নাটক করা হয়।’ গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সম্প্রতি দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে, এসব হামলা রাজনৈতিক। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়।’ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত সভায়গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম প্রমুখ। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গায়েবি মামলা, মিথ্যা মামলা দিয়ে পুলিশকে টাকা কামনার সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, লুটপাট করে, উন্নয়নে নামে লুট করে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে তারা।’ গয়েশ্বর বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ বা মৌলবাদ নেই। সব নাটক করা হয়। বাংলাদেশের মানুষ নিষ্ঠার সঙ্গে সব ধর্ম পালন করে। মৌলবাদের তকমা দিয়ে জাতিকে অপমান করা হয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বরকত উল্লাহ বুলু বা বিএনপি কোনো হামলা করেনি। এটা পুলিশ জানে, সাধারণ মানুষও জানে। ১৮ কোটি মানুষ সব জানে। এসব নাটক মানুষ বিশ্বাস করে না। এবার ক্ষমতা হারালে ৪২ বছর আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না। তাই বলি শুটিং নাটক বন্ধ করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম