ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাড়িতে আগুন দেওয়া সেই ভেস্ট পরা যুবক শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  4:33 PM

news image

বিএনপির সমাবেশের দিনে রাজধানীর কাকরাইলে ভেস্ট পরে বাসে আগুন দেওয়া যুবক যুবদল নেতা বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (৩০ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হারুন বলেন, শনিবার ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিল সে। কাকরাইলে প্রেস লেখা ভেস্ট পরে গাড়িতে আগুন দেওয়া যুবকের নাম রবিউল ইসলাম নয়ন, তিনি যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। ২০১৩-১৪ সালেও বাসে আগুন দেওয়ার একাধিক ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৬ সালে গুলি করে ঢাকা মেডিকেলে নিহত ভেবে ফেলে রাখা তৎকালীন ছাত্রদল নেতা রবিউলকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত করা হয়। তখন এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। নয়ন মাগুরা থেকে স্কুল জীবন শেষ করে ঢাকায় এসে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পর্যায়ক্রমে তার সাহসী নেতৃত্বের কারণে দলের হাইকমান্ড তাকে সদস্য সচিব পদে মনোনীত করে। গত ২৮ অক্টোবরের ফুটেজ দেখে তাকে শনাক্ত করার পর গোয়েন্দারা তার খোঁজে নেমেছে বলে জানান হারুন অর রশীদ। এদিকে পুড়িয়ে দেওয়া বাসটির চালক বলেন, আমি যে বাসটি চালাচ্ছিলাম তাতে পুলিশ কর্মকর্তারা ছিলেন। তারা নেমে যাওয়ার পর আমি গাড়িটি পার্ক করি। তারা আমার বাস থেকে নেমে যাওয়ার পর কালো পোশাক (ভেস্ট) পরা একজন ব্যক্তি বাসে ওঠে। তারপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে। গাড়িতে আগুন দেওয়াসহ পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণের পর আমরা নিশ্চিত হয়েছি, বাসে আগুন দেওয়া যুবক যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। তাকে খোঁজা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম