ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন গায়ক দর্শন রাভাল

#

১৯ জানুয়ারি, ২০২৫,  5:19 PM

news image

ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল বসেছেন বিয়ের পিঁড়িতে। বিয়ে করেছেন তারই গার্লফ্রেন্ড ধারাল সুরেলিয়াকে। বিয়ের খবরটি গায়ক নিজেই নিশ্চিত করেছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি। দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা। গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন। যদিও তিনি ধারাল সুরেলিয়াকে এত দিন বেস্ট ফ্রেন্ড হিসেবে মিডিয়াতে বলে আসছিলেন, তবে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও শোনা যেত। উল্লেখ্য, ২০১৪ সালে দর্শন কর্মজীবন শুরু করেন। রিয়েলিটি শো ইন্ডিয়াস র স্টার-এ অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান। ২০২৩ সাল পর্যন্ত, তিনি হিন্দি, গুজরাটি এবং তেলুগুসহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম