ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ছয় বছর পর একসঙ্গে ‘ফোর্স ৩’-এ জন-নোরা সৌদির দুই গুরুত্বপূর্ণ বন্দরে হুতির হামলা বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের গোপন পারমাণবিক ভাণ্ডারে কী আছে, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য গজারিয়ায় টিনবোঝাই ট্রাক খাদে চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

গার্ড অব অনার পেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৩,  7:47 PM

news image

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই বিগ্রেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞতা জানাই। তিনি পরিবারের সবার জন্য বিশেষ সংবেদনশীল মানুষ ছিলেন। আপনাদের সবার হৃদয়ে তিনি আছেন। তিনি বলেন, আমরা এ সময়ে ওনার মৃত্যু চাইনি। অসুস্থ অবস্থায়ও তিনি আমাদের সবার খোঁজ নিয়েছেন। তার মধ্যে কোনো লোভ ছিল না। আমাদের পরিবারে তিনি মহীরুহ ছিলেন। মুক্তিযুদ্ধে আমরা তিন ভাই অংশগ্রহণ করেছিলাম। তিনি পরিবারের জন্যও কোথাও সুপারিশ করতেন না। এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বারডেম হাসপাতালের হিমঘর থেকে ফ্রিজিং ভ্যানে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা, রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম