ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

গার্ডার দুর্ঘটনা: ক্রেনটি চালাচ্ছিলেন হেলপার, চালকেরও ছিল না লাইসেন্স

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  12:05 PM

news image

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে বক্স গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিল চালকের সহকারী (হেলপার) মো. রাকিব। বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। এ সময় ক্রেনটি চালানো জন্যে দূরে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন মূল অপারেটর বা ক্রেনচালক আল আমিন। র‍্যাব আরও জানায়, ফিটনেস ছিল না ক্রেনটির। এছাড়াও ড্রাইভারের ভারী যানবাহন চালানোর লাইসেন্সও ছিলো না বলেও জানা যায়।  এর আগে বুধবার (১৭ আগস্ট) এ ঘটনায় ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে ক্রেনের চালকসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।  উত্তরার জসীমউদ্‌দীন মোড়ে প্যারাডাইজ টাওয়ারের সামনের সড়কে সোমবার বিকেলে ফ্লাইওভারের গার্ডার চাপা পড়ে একটি প্রাইভেটকার। ক্রেনে তোলার সময় ভায়াডাক্টের অংশটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়িটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুই শিশুসহ পাঁচজন। এতে আহত হন আরও দুজন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ক্রেনের চালক, সহকারীসহ সেখানে নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীরা। ক্রেনের চালকসহ ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সোমবার রাতেই মামলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম