ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ১০ জনের রিমান্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২২,  9:28 PM

news image

উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যু ঘটনায় দায়ের করা মামলায় ক্রেনচালকসহ ১০ জনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। শুক্রবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুব আহমেদ এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে ক্রেনচালক আল আমিন ও তার সহকারী রাকিব হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলীকে ৪ দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া বাকি ৭ আসামিকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন গাজী তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে  আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার (১৭ আগস্ট) আভিযান চালিয়ে র‍্যাব তাদের গ্রেফতার করে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম