ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৪,  10:31 AM

news image

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। তার নাম আয়েশা আক্তার। এর প্রতিবাদে সিটি কলোনি সংলগ্ন গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। জানা গেছে, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন। স্থানীয়দের বিক্ষোভের কারণে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম