ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষ বিদায়ে গ্র্যান্ড মোসাল্লার বাইরে মানুষের ঢল ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? বিভিন্ন সময়ে যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলাডেলফিয়ার গরম নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ হঠাৎ লাইট বন্ধ করল বিএসএফ, পুশ-ইন সন্দেহে সীমান্তে স্থানীয় হাজারো মানুষের অবস্থান

গাড়িচাপায় ইসরাইলি পুলিশ নিহত, ফিলিস্তিনি কিশোর আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  10:18 AM

news image

ইসরাইলের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় ফিলিস্তিনের এক কিশোরকে আটক করা হয়েছে। ইসরাইলি পুলিশ এক বিবৃতি দাবি করেছে, পশ্চিমতীরের রামাল্লা শহরের ১৭ বছর বয়সি ওই কিশোর পুলিশের সার্জেন্ট মেজর বারাক মেশুলামকে শনিবার রাতে হাইওয়ে ফোরের একটি চেকপয়েন্টে গাড়িচাপা দিয়ে হত্যা করে। খবর টাইমস অব ইসরাইলের। ইসরাইলের ওই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর মহাসড়কটি দুদিক দিয়ে বন্ধ করে দেয়া হয়। বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, তেলআবিব এলাকা থেকে গাড়িটি চুরি করে তা পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে ব্যবহার করে। পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ফিলিস্তিনি কিশোর। এ সময় একটি হেলিকপ্টার ওই কিশোরকে শনাক্ত ও আটক করতে সহযোগিতা করে। আটকের পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি তরুণকে জিজ্ঞাসাবাদ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম