ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাজীপুর-৫ এ ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের জয়

#

০৯ জানুয়ারি, ২০২৪,  4:02 PM

news image

মহানগরীর পূবাইলে জয়ের নেপথ্যে কাজ করেছে ৩ ওয়ার্ডের সিটি কাউন্সিলেরা

পূবাইল (গাজীপুর)  প্রতিনিধি : গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আখতারউজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মেহের আফরোজ (চুমকি) পেয়েছে ৬৭ হাজার ৭৮৩ ভোট।অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট আমজাদ হোসেন স্বপন ঈগল প্রতীক(সতন্ত্র) ৩৮২৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী উর্মি ভান্ডারী একতারা প্রতীকে পেয়েছেন ১০৯৬ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এম.এম নিয়াজউদ্দিন ৩৫০ ভোট পেয়েছেন, জাসদের তারিকুল ইসলাম আকন্দ মশাল প্রতীকে ১০০ ভোট, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে আল আমিন দেওয়ান ৫৮৯ ভোট, গণফোরাম দলের মো.সোহেল মিয়া উদীয়মান সূর্য ১০৭ ভোট পেয়েছেন। ভোট প্রদানের শতকরা হার ৪৭.৬৮ শতাংশ। উল্লেখ্য যে কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর ৫ আসন, স্থানীয় অনেকেই বলছেন মহানগরীর ৩ টি ওয়ার্ডে ট্রাকের বিজয় নিশ্চিতে  পরিকল্পনা মাফিক নির্বাচনী কার্যক্রম চালিয়েছে ৩ সিটি কাউন্সিলর, যার মধ্যে অন্যতম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও গাসিক ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এড নজরুল ইসলাম খান, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা ও নগরের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, খোজ নিয়ে জানা গেছে  ট্রাক প্রতিক  এর বিজয় নিশ্চিতে গাজীপুর সাবেক সিটি মেয়র ও সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড জাহাঙ্গীর আলমের দিক নির্দেশনায় দলমত নির্বিশেষে কাজ করেছেন এই তিন সিটি  কাউন্সিলর , যার প্রভাবে নৌকার ভোট ব্যাংক হিসেবে পরিচিত  পূবাইলে এগিয়ে গেছে ট্রাক, এবং ভোটের হিসেবে গাজীপুর ৫ এ পিছিয়ে পড়েছে নৌাকা এমনটি মনে করছে স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম