ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাজীপুর সিটি নির্বাচনে মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৩,  1:52 PM

news image

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের জন্য মঙ্গলবার (২৩ মে) মধ্যরাত থেকে সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ হচ্ছে। এ ছাড়াও বুধবার (২৪ মে) রাত থেকে বন্ধ হচ্ছে ভারী যানবাহনও। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে বুধবার (২৪ মে) রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এ ছাড়াও আগামী ২৩ মে রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। কিন্তু প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এদিকে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী এলাকায় মঙ্গলবার (২৩ মে) ভোর ৬টা থেকে আগামী ২৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, অস্ত্র-শস্ত্র, দা, কাঁচি, তরবারি, লাঠি, বল্লম ইত্যাদি বহন ও আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম