ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করতে রাজপথে হালিম মোল্লা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৪,  4:07 PM

news image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে গাজীপুর মহানগরীকে পূনরায় সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে গাজীপুর জেলায় অগ্নিসংযোগ ভাংচুর ও চাঁদাবাজি ও লুটপাট ঠেকাতে যৌথভাবে কাজ করে যাচ্ছেন হালিম মোল্লা। গত ৬ সেপ্টেম্বর ২৪ ইং একটি সংবাদপত্রে আমার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয় সেই সংবাদে বলা হয় আমি গত ১৯ আগস্ট সকাল ৯টা গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার ইউটা ফ্যাশনের ‘ঝুট ব্যবসা’ দখল করতে গিয়ে ছিলাম। উক্ত দিনটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আমিসহ আমার সকল নেতাকর্মীরা সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করতে যাই ।এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় বিগত ১৬টি বছর বাবা মায়ের সাথে ঈদ করার সুযোগ হয়নি  আমার।৫০ টির ও বেশী রাজনৈতিক মিথ্যা হামলা মামলা দিয়ে আমাকে প্রতিনিয়ত বাড়ি ছাড়া করেছেন শেখ হাসিনার কথিত পুলিশ নামক আওয়ামী গুন্ডা বাহিনী। এসময়ে হালিম মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার দোষররা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার দোষরদের নির্যাতন নিপিড়ন ও ৫০ টির ও অধিক হামলার মামলার স্বীকার হয়েছি তবুও আমি রাজপথ ছাড়িনি,এখন ও ছাড়বো না।যতই ষড়যন্ত্র করুক রাজপথে মোকাবেলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। দলের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে রাজপথে থেকে গাজীপুর মহানগরীর নির্যাতিত ও নিপিডিত মানুষের পাশে থাকবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম