ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গাজীপুরে হাঁস ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৬,  11:24 AM

news image

গাজীপুরে হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর হোসেন শুভ্র (২২) উত্তরা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বা ড়ির পাশের খালার বা ড়িতে থাকা একটি রাজহাঁসের বাচ্চা ধরতে পুকুরে নামেন শুভ্র। প্রায় ১৫ ফুট গভীর ওই পুকুরে সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করার সময় হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে যান। এ সময় তাকে ডুবে যেতে দেখে পুকুরপাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা পুকুরে নেমে প্রায় ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর শুভ্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর একটি ঘটনা পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম