ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

গাজীপুরে স্কুল ব্যাগ থেকে ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  10:07 PM

news image

গাজীপুরে স্কুল ব্যাগে সুকৌশলে লুকানো অবস্থায় ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ২ ফেব্রুয়ারী সকালে জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন আলী (২৭) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার বনগাঁও গ্রামের আজিজুর রহমানের সন্তান ও হাসিরুল (১৯) একই থানার ভবানীডাঙ্গী গ্রামের আজিজুল হকের সন্তান। র‍্যাব ১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,

জয়দেবপুর রেলস্টেশন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা দুটি স্কুল ব্যাগে সুকৌশলে কাপড় দিয়ে সেলাই করে রাখা লুকানো ১১৭ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন ও ৩৩০ টাকা জব্দ করা হয়েছে। তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকা, গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম