ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

গাজীপুরে সংঘর্ষে 'গুলিবিদ্ধ হয়ে' নারী পোশাকশ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  2:03 PM

news image

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে আহত হয়ে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় জালাল উদ্দিন (৪৮) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ীর জরুন চার রাস্তার মোড়ে বিক্ষোভে ওই দুজন গুলিবিদ্ধ হন বলে দাবি শ্রমিকদের। মুমুর্ষু অবস্থায় আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জালাল উদ্দিনকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঞ্জুয়ারার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিশ গ্রামে।

তিনি কোনাবাড়ীর জরুন এলাকায় থাকতেন। সেখানকার ইসলাম গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করতেন তিনি। তার স্বামী মো. জামাল বাদশা জানান, সকাল ৮টার কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে জান আঞ্জুয়ারা। শ্রমিকদের আন্দোলনের কারণে গার্মেন্টস ছুটি দিয়ে দেয়। তখন সেখান থেকে বাসায় ফিরছিলেন আঞ্জুয়ারা। জামাল বাদশা অভিযোগ করেন, কারখানার অদূরে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। তখন আঞ্জুয়ারার মাথায় গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় একই কারখানাটির সুপারভাইজার জালাল উদ্দিনের পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আঞ্জুয়ারাকে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। তার তার শরীরে ক্ষত আছে। একই ঘটনায় জালাল নামে আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন। তার শরীরেও ক্ষত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম