ঢাকা ০৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

গাজীপুরে যাত্রী ও শ্রমিকবাহী দুই বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  11:19 AM

news image

বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে গাজীপুর মহানগরে পৃথক স্থানে দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ও গাজীপুর মহানগরের সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কের বটতলা এলাকায় এ ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কালিয়াকৈর পরিবহন (কে.পি) নামে একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পৌঁছালে ৪-৫ জন যুবক দৌড়ে উঠে পেট্রল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। একই সময়ে গাজীপুর মহানগরীর শিমুলতলী রোডের বটতলা এলাকায় নিরাপদ পরিবহন নামে আরও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, ভোরে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ভোরে অবরোধকারীরা সফিপুর এলাকার ঢালে ও গাজীপুরের শিমুলতলী রোডের বটতলা এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাস দুটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি। তিনি বলেন, এর আগে রোববার (৫ নভেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুরে একটি সিএনজিতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেন অবরোধকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম