ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাজীপুরে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

#

২৫ নভেম্বর, ২০২১,  10:26 AM

news image

নির্জন বাগানে পড়ে ছিল মরদেহ। বুধবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরীর দেশীপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, মরদেহ দুটি মা ও কন্যাশিশুর হতে পারে।

জিএমপি সদর থানার ওসি (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, নির্জন একটি বাগানে শিশুসহ এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, শিশুটির গলার সামনের দিকে এবং নারীর গলার পাশে কাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত নারীর পরনে মেরুন রঙের বোরকা ও শিশুটির গায়ে কালো রঙের জামা রয়েছে। মরদেহ দুটি মা ও তার কন্যাশিশুর হতে পারে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম