ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

গাজীপুরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৬,  1:19 PM

news image

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে, যানবাহনের বাড়তি চাপ। ভিড় এবং বিড়ম্বনা এড়াতে ছুটি শুরু হওয়ার আগেই অনেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। এতে করে যানবাহনের বাড়তি চাপ থাকায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে।যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। এ ছাড়া চান্দনা চৌরাস্তায় সড়কে গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এদিকেঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এই অংশ দিয়ে অনেকটা স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানা ছুটি হলে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। এতে যানজটের শঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ঈদে তেমন ভোগান্তি হবে না বলেই জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম