ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

গাজীপুরে বাস-ট্রেন সংঘর্ষ: মৃত্যু বেড়ে ৫

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  2:15 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া শ্রমিক বহনকারী বাসটির আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম