ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  10:22 AM

news image

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তাকে দেখতে গিয়ে আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবরিয়াচালা এলাকার বারেক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি একটি পোশাক কারখানার কাজ করতেন। আর আহতের নাম মো. জিয়া। তিনি একই উপজেলার হালুকাইদ এলাকার আসমত উল্লার ছেলে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এক পর্যায়ে তাকে দেখতে মো. জিয়া নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় বনশ্রী পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহটিও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় স্থানীয়রা এনা পরিবহনের একটি বাস ও বনশ্রী পরিবহনের ওই বাসটি আটক করে। বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম