ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  11:31 AM

news image

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের কাশিমপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট, হাসপাতাল সফটওয়্যার ও কেপিজে ঢাকা জার্নাল অব মেডিকেল সায়েন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও মো. তৌফিক বিন ইসমাইল। অনুষ্ঠানে সমাপনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়া কেপিজে হেলথকেয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এমেরিটাস দাতো ডা. লোকমান সাইম। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম