ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৫,  1:02 PM

news image

গাজীপুরের ভোগড়া এলাকায় এক নারী শ্রমিক আত্মহত্যার জেরে প্যানারোমা অ্যাপারেলস কারখানায় অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে তারা মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। পুলিশ জানায়, গতকাল কারখানাটির এক শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়কের পাশে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার একটি মিনি ট্রাক, একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি, শ্রমিকের আত্মহত্যার কারণ পারিবারিক কলহ, তবে একটি গুজব ছড়িয়ে বহিরাগতরা কারখানায় ভাঙচুর চালিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম