ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

গাজীপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩,  10:49 AM

news image

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ঝাজর এলাকায় ঢাকার সঙ্গে সংযুক্ত বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ঝাজর এলাকায় ১৪ থেকে ১৫ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। একপর্যায়ে তারা পেট্রোল ঢেলে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। একদল লোক কাভার্ডভ্যানের গতিরোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে। একপর্যায়ে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ভাঙা কাঁচের আঘাতে আমার হাত কেটে গেছে।’ গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে। তবে, কেউ হতাহত হয়নি।’ গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম