ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

গাজীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিলো দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৪,  11:34 AM

news image

ছবি : সংগৃহীত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের তেলিপাড়া ও চান্দনা এলাকায় আলাদা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষা প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। আগুনে কম্পিউটার, বই ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘রাতে তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুল ভবনের ৭টি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই খাতা, কম্পিউটার ও ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।’ এদিকে, একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের কথা ছিল। আগুনে স্কুলের একটি আলমারি ও বইপত্র পুড়ে গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম